টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে একদিকে পানিতে ডুবে মরছে মানুষ। যারা বেঁচে গেছেন তারা ছুটছেন আশ্রয়কেন্দ্রে। মানুষ যেখানে বেঁচে থাকতে লড়াই করছেন, সেখানে ফসলি জমির কী পরিস্থিতি তা অনুমেয়।
বাংলাদেশের খাদ্যনিরাপত্তার প্রধান ভিত্তি ধান, আর ধান উৎপাদনে আমন ও আউশ মৌসুম অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের মোট উৎপাদিত ধানের ৪৫ শতাংশ আসে এ দুই মৌসুমে। তাই এ দুর্যোগ নিঃসন্দেহে আক্রান্ত অঞ্চলগুলোর ভবিষ্যৎ খাদ্যনিরাপত্তার ক্ষেত্রে বড় আঘাত।
পার্বত্য অঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফসলি জমি তলিয়ে গেছে। তলিয়ে যাওয়া ওই জমিগুলোত...