দীর্ঘ ৬০ দিনের ছায়া তদন্তের পর চা বিক্রেতা আসমা বেগম (৩৯) হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ইকরামুল শেখ (৪০) ও মীর আলী (৪৮) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, পূর্বপরিচয়ের সূত্র ধরে আসমাকে মোংলা থেকে খুলনার দাকোপে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যা করে মরদেহ নদীতে ফেলে দেন তারা। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।বুধবার (১৪ অক্টোবর) দুপুরে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম।পুলিশের ভাষ্য, দীর্ঘদিন ধরে আসমার চ...