সামাজিক যোগাযোগমাধ্যমে এক নারীকে ধর্ষণচেষ্টার ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় ময়মনসিংহের ফুলবাড়িয়ায় যুবদল নেতা মো. হযরত আলী মন্ডলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি পুটিজানা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। এ ঘটনায় ভুক্তভোগী নারীর করা মামলায় হযরত আলীকে আসামি করা হয়েছে।শুক্রবার (৩০ অক্টোবর) রাতে ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের দপ্তর সম্পাদক সাব্বির খানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি ও আদর্শ পরিপন্থী নৈতিক স্খলনজনিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হযরত আ...