ভারতে ভোটার তালিকা সংশোধনের নামে ধর্মীয় সংখ্যালঘুদের,
বিশেষ করে মুসলিমদের লক্ষ্যবস্তু
করা হচ্ছে বলে অভিযোগ তুলেছে
যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতাবিষয়ক কমিশন (ইউএসসিআইআরএফ)। কমিশনের দাবি,
ভোটার তালিকা থেকে নাম বাদ
দিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের ‘বিদেশি’ আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি ভারতীয় নাগরিকদেরও অবৈধভাবে দেশ থেকে বিতাড়িত
করা হচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এক
বিবৃতিতে এসব অভিযোগ তুলে
ধরেন কমিশনের চেয়ারম্যান আসিফ মাহমুদ। তিনি
বলেন, ‘ভারত সরকার ভোটার
তালিকা থেকে নাম বাদ
দিয়ে, তাদের বিদেশি আখ...