সিলেট বিভাগে ধর্মীয় ও রাজনৈতিক সম্প্রীতির যে উজ্জ্বল দৃষ্টান্ত রয়েছে, তা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় স্বতন্ত্র বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, হানাহানি, হিংসা ও বিদ্বেষ পরিহার করে জাতি-ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে দেশের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌর শহরের বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন। আরিফুল হক চৌধুরী বললেন, ‘বাংলাদেশ সাম্প্...