রাজনৈতিক দলের সদস্য হলে মসজিদসহ দেশের ধর্মীয় উপাসনালয়গুলোর
কর্তাব্যক্তিরা পাবেন না সরকারের দেওয়া সম্মানী। শুধু তা-ই নয়, নৈতিক স্খলন বা ফৌজদারি
অপরাধে দণ্ডিত, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বা অসামাজিক ও অপরাধমূলক কর্মকাণ্ডে
জড়িত থাকলেও বন্ধ হবে সম্মানী ভাতা। এসব বিধান রেখে ধর্ম মন্ত্রণালয় জারি করেছে ‘মসজিদ
ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিবর্গের জন্য সম্মানী ও কল্যাণ সহায়তা প্রদান নীতিমালা-২০২৬’।
গত রবিবার জারি হওয়া নীতিমালায় বলা হয়েছে,
এই সম্মানী ভাতা পেতে কেউ ভুয়া তথ্য বা জাল স...