শর্ট ইনিংস খেলেছেন উপদেষ্টারা। মাত্র আঠারো মাসের দায়িত্ব। কিন্তু বিদেশে চিকিৎসা বিলের অঙ্কটা বেশ লম্বা। নির্বাচিত সরকারের মন্ত্রীরাও চিকিৎসা বিল নেন। আইনগতভাবেই সেটা। তবে প্রশ্নটা অন্য জায়গায়। যাদের হাতে দেশের স্বাস্থ্য খাতের মানোন্নয়নের দায়িত্ব, তারাই যদি চিকিৎসার জন্য বিদেশমুখী হন, তাহলে দেশের স্বাস্থ্যব্যবস্থা নিয়ে কী বার্তা যায়? অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ক্ষেত্রেও সেই প্রশ্নই উঠেছে। আইনগত বৈধতা থাকলেও নৈতিকতা ও জনআস্থার জায়গায় বিতর্ক রয়েছে।এসব বিতর্ক একপাশে ফেলে রেখে অন্তর্বর্তী স...