নদী, পাখি, প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর উদ্যোগে ‘নদী ও পাখি’ বিষয়ক চার দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। আজ শনিবার জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে এ প্রদর্শনীর উদ্বোধন হয়।প্রদর্শনীতে আবির আবদুল্লাহর নদী ও প্রকৃতি এবং আনসার উদ্দিন খান পাঠানের পাখি ও বন্যপ্রাণীবিষয়ক আলোকচিত্রের মাধ্যমে প্রকৃতি ও জীববৈচিত্র্য সংরক্ষণের বার্তা তুলে ধরা হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিম...