৮৩তম ভেনিস চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র নির্বাচিত হলো অস্কারজয়ী পরিচালক ড্যানি বয়েলের ‘ইঙ্ক’। আমেরিকান মিডিয়া মোগল রুপার্ট মারডকের ব্রিটিশ ট্যাবলয়েড দ্য সান অধিগ্রহণকে কেন্দ্র করে এর গল্প। প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে সিনেমাটি। আগামী ২ সেপ্টেম্বর ভেনিসের সালা গ্রান্দে প্রেক্ষাগৃহে এর বিশ্ব প্রিমিয়ার হবে। গত বৃহস্পতিবার উৎসব কর্তৃপক্ষ এ ঘোষণা দিয়েছে। ‘ইঙ্ক’ চলচ্চিত্রে দেখা যাবে, ১৯৬৯ সালে দ্য সান পত্রিকা অধিগ্রহণ করে সম্পাদক ল্যারি ল্যাম্বের হাতে পত্রিকাটির দায়িত্ব তুলে দেওয়ার সিদ...