নিউ ইয়র্কের ম্যানহাটানে তখন নতুন বছরের
আমেজে ভাসছে। ১৯৭২ সালের ২ জানুয়ারি, ভোররাত। ঘড়ির কাঁটা সবেমাত্র ৪টার ঘর ছুঁয়েছে।
বাইরে হাড়কাঁপানো ঠান্ডা, সেন্ট্রাল পার্কের চারপাশ একদম নিস্তব্ধ। কিন্তু ফিফথ অ্যাভিনিউর
অভিজাত ‘দ্য পিয়েরে’ হোটেলের ভেতরে তখন রচিত হতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে
চাঞ্চল্যকর ও নিখুঁত এক ডাকাতি।
সেদিন ভোরে হোটেলের লবিতে প্রবেশ করেছিল মার্জিত
পোশাকে একদল মানুষ। তাদের পরনে দামি কোট আর চোখে চশমা। এই দলের মূল নেতা ছিলেন স্যামুয়েল
নালো। তার সঙ্গে ছিলেন প্রফেশ...