ইয়াবা। বস্তি থেকে অভিজাত— সবখানেই সমান ‘দাপট’। সীমান্তের জাদু ঘোড়া। সরকার বাহাদুরের পাইক-বরকন্দাজ সবার চোখ ফাঁকি দিয়ে ঢুকে পড়েছে ‘টেকনাফ থেকে তেঁতুলিয়া’র সব মুলুকেই। দেশের নিষিদ্ধ মাদক তালিকায়ও ‘ক্লাস-এ’! থাই পরিভাষায় ‘পাগল করা ওষুধ’। অথচ ভয়ংকর এ নেশাদ্রব্যটির উদ্দাম ‘জলসা’ চলছে বাংলাদেশে। আয়ারল্যান্ডের দৈনিক দ্য আইরিশ টাইমসের ভাষায়, ‘রীতিমতো মহামারী’। ধারণা করা হয়, বাংলাদেশে লাখো মানুষ এ মাদকে আসক্ত। ক্রমেই বাড়ছে। সরেজমিনে এ প্রতিবেদনটিতে একজন আসক্তের গল্পকথার মাধ্যমে দেশের ‘ইয়াবা নাচন’ দৃশ্য ত...