বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ককে এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে ওয়াশিংটন সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। এ অঞ্চলে বাংলাদেশই প্রথম দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পারস্পরিক বাণিজ্য চুক্তি সই করায় শুল্ক সহজীকরণ, অবকাঠামো উন্নয়ন ও বাণিজ্যের গুণগত মান বৃদ্ধিতে এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।
গতকাল বুধবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির...