বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে দ্বিপক্ষীয় সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানীতে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি বললেন, নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিকস আউটরিচ অধিবেশনে অংশ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানানো হয়েছে তারেক রহমানকে।
সাউথ ব্লকের এই মুখপাত্র বলছিলেন, বাংলাদেশে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই তারেক রহমানকে ভারত সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। পাশাপাশি বিমসটেকের (বহুপক্ষীয় কারিগরি ও অর্...