দোতনা
একটি ছোট্ট শিশু। মামার সঙ্গে দারুণসব কাণ্ড ঘটায় সে। শুধু
গল্পের চরিত্রই নয়; এই নামে
সত্যি একজন মানুষও আছে।
তার মা আবার তোমাদের
জন্য মজার মজার লেখা
লিখেছেন। সেই মায়ের লেখার
সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন আশিক মুস্তাফা
“ছোট্ট
মিশুর বয়স তখন পাঁচ
কি ছয়। ওরা থাকত
পুরোনো ঢাকায়। চমৎকার একটি বাড়িতে। বাড়ির
কাছে মস্ত বড় মাঠ,
সবুজ ঘাসে ঢাকা। যেন
কার্পেট বিছানো। মাঠের মাঝখানে বিরাট একটা বটগাছ। পাড়ার
ছেলে-মেয়েরা সারা বিকেল সেই
মাঠে খেলা করে। মিশু
বারান্দায় দাঁড়িয়ে খেলা দেখে আর
বলে,...