নেত্রকোনার মোহনগঞ্জ
উপজেলার গাগলাজুর বাজারে অগ্নিকাণ্ডে দুটি মনোহারি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে
প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
মঙ্গলবার সকালে উপজেলার
৭ নম্বর গাগলাজুর ইউনিয়নের গাগলাজুর বাজারে ঘটে এ ঘটনা। বর্ষাকালে চারপাশের
রাস্তাঘাট পানিতে তলিয়ে থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি। পরে
পানি ছিটিয়ে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন স্থানীয়রা।
এলাকাবাসীদের ধারণা,
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্ষতিগ্রস্ত দুই ব্যবসায়ী...