১৯০৫ সালের বঙ্গভঙ্গ থেকে শুরু করে ১৯৪৭-এর দেশভাগের সময়টা ঘটনাবহুল। তাই বিভিন্ন ব্যক্তি ও রাজনৈতিক দলের ভূমিকা, ব্রিটিশের চাতুর্য, বাঙালির চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক জগৎ— এসব বহু ধরনের বিষয় এবং তাদের ক্রিয়া-প্রতিক্রিয়া দেখা গেছে বিষয়বস্তুর কারণেই বেশ কৌতূহলের সৃষ্টি করে। আরও উপাদান রয়েছে, যা নিয়ে ভবিষ্যতে হয়তো তার অনিবার্য উপস্থিতি ঘটবে।
১৯০৫ সালে বঙ্গবিভাজনের পেছনকার উদ্দেশ্যটা ছিল হিন্দু-মুসলমানের সাম্প্রদায়িক বিভাজনকে উৎসাহিত করে ক্রমবর্ধমান ব্রিটিশবিরোধী আন্দোলনকে দুর্বল করে দেওয়া। তবে ওই ঘটন...