শিক্ষামন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে এক দফা আন্দোলন থামলেও ভারতে নতুন করে উত্তেজনা ছড়াচ্ছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। আন্দোলনকারীদের বিরুদ্ধে দেশ জুড়ে গ্রেপ্তার, হয়রানি, সিসিটিভি ও মুখাবয়ব শনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে নজরদারি জোরদারের মধ্যে ফের বিক্ষোভের হুমকি দিয়েছে জেন-জি নেতৃত্বাধীন এ সংগঠন। ফুঁসে ওঠা এ নতুন স্ফুলিঙ্গের মধ্যেই গতকাল মঙ্গলবার ককরোচদের ‘দেশবিরোধী’ আখ্যা দিয়েছেন পশ্চিমবঙ্গের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষও।
নিট প্রবেশিকা পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা কেন্দ্র করে শুরু হওয়া এ আন্দো...