আজ থেকে চার-পাঁচ বছর আগে বার্সেলোনা সমর্থকদের মুখে একটি কথা প্রায়ই শোনা যেত, ‘একজন প্লেয়ারকে আমরা বিশাল অঙ্কের বেতন দিচ্ছি শুধু বেঞ্চে বসে থাকার জন্য।’ বোর্ডের কর্মকর্তা থেকে শুরু করে ফুটবল বিশেষজ্ঞ সবার মুখেই শোনা যেত তাকে নিয়ে সমালোচনা।বার্সার জার্সিতে পুরোটা সময় ছিলেন নিজের ছায়া হয়ে। ইনজুরির কারণে খেলতে পারেননি একশরও বেশি ম্যাচ। সব মিলিয়ে দেম্বেলের নাম রেকর্ডের খাতায় না থেকে বেশি থাকত সমালোচনার খাতায়।২০২৩ সালে পিএসজিতে আসার পর যেন তার ক্যারিয়ারের গতিপথ পাল্টে গিয়েছে। বিগত তিন বছরে ব্যক্তিগত এ...