মানবজাতির ইতিহাসে আল্লাহ তাআলা অসংখ্য নবী ও
রাসুল প্রেরণ করেছেন। তাদের সবার লক্ষ্য ছিল এক ও অভিন্ন, মানুষকে
তাওহিদের পথে আহ্বান জানানো এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন পরিচালনার শিক্ষা
দেওয়া। তবে তাদের মধ্য থেকে কয়েকজন রাসুলকে আল্লাহ বিশেষ মর্যাদায় ভূষিত
করেছেন। পবিত্র কোরআনে তাদের বলা হয়েছে 'উলুল আযম' (أولو العزم), অর্থাৎ দৃঢ় সংকল্প, অবিচল ধৈর্য ও অটল প্রত্যয়ের
অধিকারী রাসুলগণ। দীর্ঘ সংগ্রাম, কঠিন পরীক্ষা এবং বিরামহীন বিরোধিতার মধ্যেও তারা আল্লাহর
দাওয়াত থেকে এক মুহূর্তের জন্যও বিচ্...