জীবনের কোনো কোনো রাত এত দীর্ঘ হয় যে,
ভোরের
কথা বিশ্বাস করতেও কষ্ট হয়। মানুষ তখন চারপাশে তাকিয়ে শুধু বন্ধ দরজা দেখতে পায়।
যে স্বপ্নটি নিয়ে এতদিন ছুটে চলেছিল, সেটি হয়তো ভেঙে গেছে।
বহু চেষ্টা করেও কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। প্রিয় মানুষটি দূরে সরে গেছে। অর্থনৈতিক
সংকট ঘরের প্রতিটি কোণে অস্থিরতার ছায়া ফেলেছে। কিংবা নিজের কোনো ভুল, কোনো গুনাহ, কোনো অতীতের
সিদ্ধান্ত বারবার মনে করিয়ে দিচ্ছে—‘তোমার আর ফিরে যাওয়ার পথ নেই।’
তখন মানুষ কখনো কখনো নিজের কাছেই ফিসফিস করে বলে, ‘আমার জন্য আর কিছুই বাকি নেই।’...