গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজে কাগজে-কলমে শিক্ষক রয়েছেন ১৪ জন। অথচ কলেজ শাখায় নিয়মিত শিক্ষার্থী নেই বললেই চলে। এবারের এইচএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি থেকে অংশ নিয়েছিলেন মাত্র একজন। গত ৩১ অক্টোবর প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সেই একমাত্র পরীক্ষার্থীও পাস করতে পারেননি।তবে ওই শিক্ষার্থী কোন বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন এবং কয়টি বিষয়ে অকৃতকার্য হয়েছেন সে বিষয়ে কোনো তথ্য দেননি দুর্বাশুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষকরা।শিক্ষক-শিক্ষার্থী ও পা...