দুর্গাপুজার আনন্দে ছন্দপতন দিল্লির বাঙালি অধ্যুষিত চিত্তরঞ্জন পার্কে (সিআর পার্ক)। পুজা উদ্যোক্তাদের অভিযোগ, রাত ১২টা বা সাড়ে ১২টা পর্যন্ত মণ্ডপ খোলা রাখার প্রচলিত রীতি থাকলেও এ বার রাত ১০টার মধ্যেই পুজা বন্ধ করতে চাপ দিচ্ছে পুলিশ। গত ১৬ অক্টোবর থেকে মণ্ডপগুলির আশপাশে বিপুল সংখ্যায় পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলেও অভিযোগ উদ্যোক্তাদের।কালী মন্দির পুজা কমিটির সম্পাদক প্রদীপ গঙ্গোপাধ্যায়ের দাবি, লাঠি ও বাঁশি নিয়ে পুলিশ এবং আধাসামরিক বাহিনীর সদস্যরা মণ্ডপে এসে রাত ১০টার মধ্যে দর্শনার...