ক্ষমতার পালাবদলের সঙ্গে বদলে যায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার গতি-প্রকৃতি। এক সরকারের আমলে যেসব মামলা আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, সরকার বদলালে সেসব মামলার অনেকটাই হারিয়ে যায় আড়ালে। আবার নতুন করে সক্রিয় হয় অন্য কিছু মামলা। এতে দুদকের নিরপেক্ষতা ও মামলার ধারাবাহিকতা নিয়ে তৈরি হচ্ছে নানা প্রশ্ন।দুর্নীতির লাগাম টানতে দুই দশক আগে গঠিত হয় স্বায়ত্তশাসিত কমিশনটি। সুনির্দিষ্ট তথ্য-উপাত্ত পেলে অভিযোগ নেয় দুদক। এরপর অনুসন্ধানে অভিযোগের সত্যতা পেলে করে মামলা। প্রাথমিক তদন্তে আর্থিক অনিয়মের প্রমাণসহ...