রংপুরের কাউনিয়া ও মিঠাপুকুর উপজেলায় পৃথক স্থান থেকে এক স্কুলছাত্রসহ নারী ও পুরুষের দুটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার সকালে মরদেহ দুটি উদ্ধার করা হয়। এর মধ্যে মিঠাপুকুরে রাস্তার পাশ থেকে নবম শ্রেণির শিক্ষার্থী আমিনুল ইসলাম আকাশের (১৬) মরদেহ এবং কাউনিয়া উপজেলা জামে মসজিদের পুকুর থেকে তহমিনা খাতুনের (৩০) মরদেহ উদ্ধার করা হয়েছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলার ভাংনী ইউনিয়নের জুগিপাড়া এলাকায় রাস্তার পাশে আকাশের মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। আকাশ উপজেলার মাটিয়াখোলা গ্রামের...