ময়মনসিংহের ভালুকায় এক কারখানার ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের (ইটিপি) গর্তে নেমে কাজ করতে গিয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন।আজ শনিবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার এক্সিল্যান্ড সিরামিক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের কারখানায় এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন- নেত্রকোনার খালিয়াজুড়ির বলদি গ্রামের খলিলুর রহমানের ছেলে রুমেল (২৫) এবং খুলনার কয়রার নকশা গ্রামের ফারুক গাজীর ছেলে শফিকুল ইসলাম (২৮)।শিল্প পুলিশ-৫ এর পুলিশ সুপার আনছার উদ্দিন জানান, এক্সিল্যান্ড সিরামিক্সের নির্মাণাধীন ইটিপি প্ল্যান্টের গর্...