আন্তর্জাতিক গবেষণা, একাডেমিক উৎকর্ষ এবং জ্ঞান বিনিময়ের লক্ষ্যে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার (আইআইইউএম) সঙ্গে যৌথভাবে দুই দিনব্যাপী কর্মসূচি শুরু করেছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ (ডব্লিউইউবি)।আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ মোরশেদা চৌধুরী অডিটোরিয়ামে ‘ইন্টারন্যাশনাল রিসার্চ, একাডেমিক এক্সেলেন্স অ্যান্ড নলেজ এক্সচেঞ্জ প্রোগ্রাম’ শীর্ষক এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ডব্লিউইউবির প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এম নুরুল ইসলামের স...