কোচিং ক্লাসের বাইরে হট্টগোল করার অভিযোগে বরিশাল জিলা স্কুলের দুই ছাত্রকে পেটানোর অভিযোগ উঠেছে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ২০৮ নম্বর কক্ষের সামনে ঘটেছে এ ঘটনা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন শিক্ষক জানালেন, বৃহস্পতিবার সকাল থেকে শিক্ষক মোহাম্মদ রফিকুজ্জামান সরদার ও মো. হোছাইন ২০৯ নম্বর কক্ষে প্রভাতি শাখার শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন। দুপুর ১২টার পর দিবা শাখার শিক্ষার্থীরা ২০৮ নম্বর কক্ষের সামনে ক্লাসের অপেক্ষায় ছিলেন। এ সময় কয়েকজন শি...