ঝিনাইদহের মহেশপুরে অবৈধ ভিওআইপি কলিং ডিভাইস ও দেশি-বিদেশি মোবাইল ফোনের সিম কার্ডসহ দুই আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।আটকরা হলেন শ্যামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম এবং ইউনিয়ন যুবলীগের নেতা সাহেব আলী।জেলা গোয়েন্দা পুলিশের ওসি শরিফুল ইসলাম জানান, শ্যামপুর ইউনিয়নের সরিষাঘাটা এলাকায় একটি বাড়িতে অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় ওই...