দীপন গ্রুপের চেয়ারম্যান মাহমুদ হাসান মারা গেছেন। গতকাল শনিবার রাতে রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।স্বজনরা জানিয়েছেন, মরহুম মাহমুদ হাসানের নামাজে জানাজা ও দাফনের সময়সূচি পরে জানানো হবে।গ্রুপের পক্ষ থেকে এক শোকবার্তায় মরহুমের ত্রুটি-বিচ্যুতির জন্য ক্ষমাপ্রার্থনা করা হয়েছে।একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের এ কঠিন সময়ে ধৈর্য ও শক্তি দেওয়ার জন্যও দোয়া করা হয়েছে।মাহমুদ হাসান মাত্র ২৬ বছর বয়সে ১৯৭০ সালে দীপন গ্যাস কোম্পা...