অভিনেত্রী
নুসরাত ফারিয়া নতুন সিনেমার শুটিং
শুরু করেছেন। এর নাম ‘লজ্জা’। গতকাল শনিবার
সকালে ঢাকার দিয়াবাড়ীতে ক্যামেরার সামনে দাঁড়িয়েছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন এম এইচ খোকন।
সিনেমাটির
জন্য সামরিক প্রশিক্ষণ নিয়েছেন নুসরাত ফারিয়া। তার কথায়, ‘এটি
একটু ভিন্ন ঘরানার চলচ্চিত্র। এজন্য মিলিটারি ট্রেনিং নিতে হয়েছে।’
এর আগে ‘ইন্সপেক্টর নটি
কে’ চলচ্চিত্রে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন নুসরাত ফারিয়া। এটি প্রযোজনা করেছে
জাজ মাল্টিমিডিয়া। ‘লজ্জা’র অন্যতম প্রযোজনা
প্রতিষ্ঠান এটি। ইমপ্...