গঙ্গার পানি নিয়ে বাংলাদেশের দাবি যত জোরালো হচ্ছে, ততই সংযত দিল্লি। ১২ ডিসেম্বর শেষ হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ৩০ বছরের গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ। অথচ নতুন চুক্তি নিয়ে এখনও পর্যন্ত কোনও নির্দিষ্ট আশ্বাস দেয়নি নয়াদিল্লি। বাংলাদেশের তরফে বারবার আলোচনার তাগিদ দেওয়া হলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালের বক্তব্যে সেই তৎপরতার প্রতিফলন নেই। বরং তার কথায়, এই মুহূর্তে নতুন করে জানানোর মতো কোনও তথ্য নেই। প্রশ্ন উঠছে, বাংলাদেশের জলপ্রাপ্তির দাবি নিয়ে কি আদৌ...