পশ্চিমবঙ্গে পুলিশের কথিত ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুললেই বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। শুধু তাই নয়, মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে গণতন্ত্র স্থায়ী হয় না বলেও মন্তব্য করেছেন তিনি। বুধবার, ১৮ নভেম্বর সকালে কলকাতায় প্রাতঃভ্রমণে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই মন্তব্য করেন দিলীপ। তার বক্তব্য ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিশেষ করে রাজ্যে বিজেপি সরকারের পুলিশি নীতি এবং উত্তরপ্রদেশের আদলে শাসন চালানোর ইঙ্গিত নিয়ে প্রশ্ন উঠছে।বাংলাদেশের র...