১৫ আগস্ট স্বাধীনতা দিবসের দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণে উচ্চারিত একটি শব্দবন্ধকে ঘিরে এবার তৈরি হলো নতুন রাজনৈতিক ও সামাজিক পার্টি। ‘দিমাগি নকশাল পার্টি’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আত্মপ্রকাশের পর মাত্র কয়েক দিনের মধ্যেই নজর কেড়েছে সেটি।সোমবার (১৭ আগস্ট) অ্যাকাউন্টটির অনুসারীর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৮১ হাজারেরও বেশি। অন্যদিকে, একই নামে একটি এক্স অ্যাকাউন্টেও কয়েক হাজার অনুসারী জড়ো হয়েছে।ঘটনার সূত্রপাত হয় ১৫ আগস্ট দিল্লির লালকেল্লায় প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবসের ভাষণ থেকে। মাওবাদ...