ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে টানা চতুর্থ দিনের মতো আন্দোলন অব্যাহত রেখেছেন পোশাকশ্রমিকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মিরপুর, গাজীপুর, নারায়ণগঞ্জ ও সাভার-আশুলিয়াসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ, সড়ক অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গাজীপুরে থানা ঘেরাওয়ের চেষ্টাও করেছেন আন্দোলনকারীরা। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে যান চলাচল বন্ধ করে দেন আন্দোলনকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন...