বাংলাদেশের
সাহিত্যের এখন মৃতদশা; বই
প্রকাশ হয়, বছর বছর
হাজার হাজার, কিন্তু তাতে যেহেতু পাঠকের
মন নেই— সেহেতু সেই
সাহিত্যকে জীবিত বলা যায় না।
কিন্তু প্রকাশকদের তো বই বের
করতে হবে, এর সঙ্গে
তাদের রুটিরুজি জড়িত আর লেখকদেরও
লিখতে হবে, যেহেতু তাকে
কিছু একটা কামড়ায় আর
দু-চার পয়সাও হয়তো
পাওয়া যায়; কিছু যখন
আর করার নেই— গল্প-উপন্যাস-কবিতায় পাঠকের মন নেই, তখন
সৃষ্টির দায় মাথায় নিয়ে
বাংলাদেশর কতিপয় লেখকনামক শ্রমিক অনুবাদ-রচনায় ঝাঁপিয়ে পড়েছেন। প্রকাশকরাও অনুবাদগ্রন্থ প্রকাশে আগ্রহ দেখাচ্ছেন।...