কথা নেই, বার্তা নেই— হঠাৎ করে স্তব্ধ হয়ে গেল দেশের ৩০টি ব্যাংকের এটিএম বুথ, অনলাইন ও কার্ড সেবা! এক-দুই ঘণ্টার কথা হলে তাও না হয় মানা যেত; কিন্তু টানা ছয় দিন পুরো ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থা এভাবে অচল হয়ে থাকবে? কোনো ধরনের আগাম ঘোষণা ছাড়া এমন দায়িত্বজ্ঞানহীন সিদ্ধান্ত কীভাবে নেওয়া সম্ভব?
এই অরাজকতার খেসারত দিচ্ছে দেশের লাখ লাখ সাধারণ মানুষ। কেউ হাসপাতালে রোগীর ওষুধ কিনতে গিয়ে কার্ড পাঞ্চ করে খালি হাতে ফিরছেন, কেউ রেস্তোরাঁয় খেয়ে বা কেনাকাটা করে বিল মেটাতে গিয়ে চরম লাঞ্ছনার শিকার হচ্ছেন। মাস শেষে...