সালটা ২০৫০। রাস্তার পাশের দালানগুলো দেখে বোঝা যাচ্ছে না এগুলো একই সঙ্গে ডাক্তার, আবহাওয়াবিদ ও রোবট! বর্তমানে শহরের ভবন শুধু মানুষদের ঠাঁই দেয়। ইট-পাথরের বিল্ডিংগুলো ভাবে না তার মালিকের কী প্রয়োজন হতে পারে। তবে ভবিষ্যতে প্রতিটি দালান হবে বিশাল আকারের ভাবুক, আবেগে ভরপুর। বাইরে গরম পড়লে বাড়ির দেয়াল একাই বদলে যাবে। বাইরের দূষণ বেড়ে গেলে বিল্ডিং নিজে থেকেই ফিল্টার করবে দূষিত বাতাস। ভবিষ্যতে স্থাপত্য শুধু ইট, কংক্রিট আর স্টিলের গল্প থাকবে না। এটি হবে প্রযুক্তি আর বুদ্ধির খেলা। ২০৫০ সালের স্থাপত্য নিয়ে...