প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেছেন, বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী প্রায় ৮০ লাখ লোক দারিদ্র্যসীমার নিচে চলে গেছে। এই অবস্থা থেকে উঠতে এবং মানুষের জীবনে স্বস্তি ফিরিয়ে আনতে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড একটি যুগান্তরকারী পদক্ষেপ হিসেবে কাজ করবে।
গতকাল বুধবার রাজবাড়ী পৌর মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন। এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুস সালাম।
অর্থ উপদেষ্টা বলেছেন, পতিত সরকারের স্বজনতোষী অর্থনীতি, ভুলন...