চীনের শেনঝেন শহরের দামেরিশা সৈকত। ১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ এই সৈকতে গ্রীষ্মকালে মানুষের ঢল নামে। বিশেষ করে ছুটির দিনে বালুর ওপর পা ফেলার জায়গা খুঁজে পাওয়াই কঠিন হয়ে পড়ে। ভিড় সামলাতে কর্তৃপক্ষকে সৈকতে প্রবেশকারীর সংখ্যা সীমিত করার সিদ্ধান্ত নিতে হয়েছে।সৈকতটি কতটা জনাকীর্ণ হতে পারে, তা বুঝতে অনলাইনে পর্যটকদের অভিজ্ঞতা পড়লেই চলে। ট্রিপঅ্যাডভাইজারের মতো ভ্রমণবিষয়ক ওয়েবসাইটে অনেক পর্যটক ভিড় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। কেউ কেউ জানিয়েছেন, এত মানুষের ভিড় ছিল যে তারা সমুদ্রের পানির কাছেই পৌঁছাতে পারেননি...