পাহাড়ের গা বেয়ে নেমে আসা স্বচ্ছ জলধারা, দুর্গম পথ, ঘন সবুজ বন আর নীরব পাহাড়ি পরিবেশ— সব মিলিয়ে বান্দরবানের আলীকদমের দামতুয়া ঝরনা যেন প্রকৃতির নিজ হাতে আঁকা এক ছবি। স্থানীয়দের কাছে এটি ডামতুয়া, তুক অ কিংবা লামোনই ঝরনা নামেও পরিচিত। পর্যটকদের কাছে দুর্গম হলেও প্রকৃতিপ্রেমীদের কাছে দামতুয়ার আকর্ষণ আলাদা।দামতুয়া ঝরনার অবস্থান ব্যাঙ ঝিরিতে। স্থানীয় মুরং ভাষায় ব্যাঙকে বলা হয় ‘তুক’ আর ঝিরিকে ‘অ’। এ থেকেই ‘তুক অ’ নামটির উৎপত্তি। জলপ্রপাতের খাড়া দেয়াল বেয়ে ব্যাঙ বা মাছ ওপরে উঠতে পারে না— এ...