মে মাস এলেই শ্রীলঙ্কায় রাস্তাঘাটের চেহারা বদলে যায়। বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম পবিত্র উৎসব বুদ্ধ পূর্ণিমাকে ঘিরে শহর ও গ্রামজুড়ে ঝুলে পড়ে রঙিন ফানুস, আলোকসজ্জায় সেজে ওঠে মন্দির। কিন্তু এই উৎসবের সবচেয়ে বড় আকর্ষণ আলো নয়, বরং মানুষের জন্য মানুষের হাত বাড়িয়ে দেওয়ার এক প্রাচীন ঐতিহ্য-‘দানসাল’।দানসাল বলতে বোঝায় রাস্তার ধারে অস্থায়ী স্টল, যেখানে পথচলতি মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে খাবার, পানীয় কিংবা প্রয়োজনীয় সামগ্রী দেওয়া হয়। এর শিকড় বৌদ্ধ ধর্মের ‘দানা’ বা নিঃস্বার্থ দানের শিক্ষায়। বিনিময়ে কিছু পাওয়া...