(উদয় রহমান যেন এই গল্পে ভর করে সোস্যাল মিডিয়ায় আজই উদীত হলেন। তার এই গল্প শুক্রবার সকাল থেকে রীতিমত ভাইরাল। আসল পোস্টের নিচে শ’পাঁচেক মন্তব্য, আলাদা করে শেয়ারও করেছেন দেড় হাজার জনের বেশি মানুষ। একাধিক সাহিত্য গ্রুপেও পোস্ট করা হয়েছে গল্পটি। গল্পটি রইলো আগামীর সময়ের পাঠকদের জন্যও— সাহিত্য সম্পাদক)আমার দাদির একটা নিয়ম ছিল। রাত বারোটার পর গান বাজানো যাবে না।কেন জিজ্ঞেস করলে বলতেন, “জ্বিন আসে।” আমরা হাসতাম। দাদি রাগ করতেন না। শুধু বলতেন, “হাসনের জিনিসই ভাবো। খালি বারোটার পরে গান বাজাইয়া নাচন দি...