একসময় কোরবানির ঈদ সামনে এলেই দেশের কামারপাড়াগুলোতে শুরু হতো উৎসবের আমেজ। কয়লার আগুনে লাল হয়ে উঠত লোহা, হাতুড়ির টুংটাং শব্দে মুখর থাকত সকাল থেকে গভীর রাত। নতুন দা, ছুরি, চাপাতি কিংবা বটি কিনতে ভিড় জমাতেন ক্রেতারা। কিন্তু সময় বদলেছে। এখন সেই বাজারের বড় অংশ দখল করে নিচ্ছে বিদেশি, বিশেষ করে চাইনিজ রেডিমেড দা-ছুরি। চকচকে ফিনিশিং আর সহজলভ্যতার কারণে ক্রেতাদের অনেকেই ঝুঁকছেন সেদিকে। ফলে বছরের সবচেয়ে বড় বিক্রির মৌসুম কোরবানির ঈদেও আগের মতো স্বস্তি নেই দেশি কামারদের মধ্যে। বাড়তি কাঁচামালের দাম, কয়লার খরচ...