বয়স ৮ থেকে ১০ বছর। কারও হাতে প্ল্যাকার্ড, কারও কণ্ঠে স্লোগান। তাতে লেখা, ‘পড়তে চাই, বাঁচতে চাই, দস্যুমুক্ত সুন্দরবন চাই।’ যে বয়সে বই-খাতা নিয়ে বিদ্যালয়ে যাওয়ার কথা, সে বয়সে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছে তারা। কারণ, বনদস্যুর আতঙ্কে তাদের মা-বাবা সুন্দরবনে যেতে পারছেন না। বন্ধ হয়ে গেছে পরিবারের আয়-রোজগার। আর এর প্রভাব পড়েছে শিশুদের পড়াশোনায়।আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা ইবতেদায়ি মাদ্রাসা মাঠে প্রায় ২০০ শিক্ষার্থী জড়ো হ...