অভিনেতা ইরফান সাজ্জাদ নতুন নাটক, ওয়েব সিরিজ ও সিনেমার
প্রস্তুতিসহ বিশ্বকাপ উন্মাদনা নিয়ে কথা বলেছেন। তার সঙ্গে আলাপ করেছেন মীর রাকিব
হাসান
কাজের ব্যস্ততা কেমন?
যেভাবে কাজ করি, সেভাবেই চলছে। নিয়মিত কাজ করছি। বিজ্ঞাপন, নাটক সব মিলিয়ে ব্যস্ত সময় কাটছে। সামনে সম্ভবত একটি ওয়েব সিরিজে অভিনয় করব। আপাতত বিষয়টি প্রাথমিক পর্যায়ে আছে। মৌখিকভাবে কথা হয়েছে এবং সংশ্লিষ্টরা আমার কাছ থেকে সময় বরাদ্দ নিয়ে রেখেছেন। কিন্তু শুটিং শুরু না হওয়া পর্যন্ত কোনো কিছু নিশ্চিতভাবে বলতে চাই না।
আজ কি শুট...