জরুরি বিভাগের লাশঘর ঘিরে শত শত নারী পুরুষ। সবার চোখে
হতাশা, মুখে আহাজারি। কীভাবে
ঘটল এমন ঘটনা। সেই ভিড় ঠেলে কাঁদতে কাঁদতে বেরিয়ে এলেন হেলাল মোহাম্মদ তানভির।
ভেতরের হাহাকার চেপে রাখার ব্যর্থ চেষ্টা করলেন তিনি।
বুকভাঙা আর্তনাদ পানি হয়ে গড়িয়ে পড়ছে চোখ দিয়ে। ‘আমার মা-বাবা স্কুটিযোগে রাহাত্তারপুলে নানুর বাসায়
যাচ্ছিলেন। ফ্লাইওভার থেকে নামার পর কভার্ডভ্যানের ধাক্কায় সব শেষ। একসঙ্গে মা-বাবা
দুজনকে হারিয়ে ফেললাম।’
চট্টগ্রাম নগরের
মুরাদপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক শিক্ষক দম্পতির। দুর...