বর্তমানে দেশব্যাপী দখলদারদের তাণ্ডব ও দৌরাত্ম্যে সাধারণ জনগণ চরম অতিষ্ঠ ও অসহায় হয়ে পড়েছে। ‘দখলবাজি’ বলতে মূলত পেশিশক্তি প্রয়োগ করে অন্যের জায়গাজমি, ঘরবাড়ি, ভূসম্পত্তি কিংবা ব্যবসাপ্রতিষ্ঠান জোরপূর্বক নিজের কব্জায় নেওয়াকে বোঝায়। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তের বস্তি এলাকা, সরকারি কলোনি, নির্মাণাধীন বহুতল ভবন কিংবা যেকোনো বিতর্কিত সম্পত্তিতে স্থানীয় প্রভাবশালী, দুষ্কৃতকারী ও সন্ত্রাসীরা একচ্ছত্র আধিপত্য বিস্তারের লক্ষ্যে লিপ্ত হচ্ছে। অনুসন্ধানে দেখা যায়, প্রায় প্রতিটি দখলবাজির...