ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অবকাঠামো উন্নয়নে নজর দিচ্ছে সরকার। এজন্য ডিএসসিসির আওতাধীন প্রধান সড়ক, নর্দমা ও ফুটপাত সংস্কার এবং উন্নয়নে নেওয়া হচ্ছে ৭১৪ কোটি ২৭ লাখ টাকার প্রকল্প। এর আওতায় ২৮ দশমিক ৫ কিলোমিটার সড়ক, ৪৯ কিলোমিটার নর্দমা এবং ৪৮ দশমিক ৭ কিলোমিটার ফুটপাত উন্নয়ন করা হবে। এ ছাড়া ৫ দশমিক ১৮ কিলোমিটার সড়কের মধ্যবর্তী বিভাজক বা মিডিয়ান সংস্কার করা হবে।
‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন প্রধান সড়কগুলোর ক্ষতিগ্রস্ত রাস্তা, নর্দমা ও ফুটপাতের সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি আগ...