বরাবর
ড. মুহাম্মদ ইউনূস,
আপনার ‘থ্রি জিরো’ তত্ত্বের অন্যতম স্তম্ভ ছিল ‘শূন্য দারিদ্র্য’। আপনি বিদায় নিয়েছেন, আপনার ১৮ মাসের সেই ক্যাবিনেটও এখন অতীত। তবে আপনার সেই তত্ত্ব পরম দার্শনিক সত্য রূপে দেশের সাধারণ মানুষের পকেটকে সত্যিই ‘শূন্য’ করে গেছে।
সংস্কারের মন্ত্র দিয়ে আপনারা ক্ষমতায় এসেছিলেন। কিন্তু আপনার বয়োবৃদ্ধ উপদেষ্টারা দেশের জরাজীর্ণ স্বাস্থ্য খাত সংস্কারের চেয়ে নিজেদের স্বাস্থ্য সংস্কারকেই বেশি অগ্রাধিকার দিলেন। আ ফ ম খালিদ হোসেনরা যখন সরকারি কোষাগারের ৮০ লাখ টাকা খরচ করে ব্যাংকক বা সিঙ...