একটি শিশুর উচ্চতা কমে যাওয়ার অর্থ শুধু শারীরিক মাপের পরিবর্তন নয়। এর পেছনে যদি থাকে দীর্ঘদিনের অপুষ্টি, তাহলে সেটি একটি পরিবারের অসচ্ছলতার গল্প, সমাজের বৈষম্যের চিত্র এবং একই সঙ্গে রাষ্ট্রের খাদ্য ও সামাজিক নিরাপত্তাব্যবস্থার দুর্বলতারও প্রতিচ্ছবি। যে শিশু পর্যাপ্ত পুষ্টি না পেয়ে বয়সের তুলনায় খর্বকায় হয়ে বেড়ে ওঠে, তার ক্ষতি শুধু শৈশবে সীমাবদ্ধ থাকে না; তার শিক্ষা, মেধার বিকাশ, কর্মক্ষমতা এবং ভবিষ্যৎ জীবনও এর প্রভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
দৈনিক আগামীর সময়-এর গতকাল শুক্রবারের বিশেষ প্রতিবেদনে প্র...